প্রকাশের সময়: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ । ৩:৩৫ pm প্রিন্ট এর তারিখঃ ,

দলীয় পদ স্থগিতের প্রতিবাদে সেচ্ছাসেবক-দলের বিক্ষোভ কর্মসূচি

প্রকাশের সময়: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ । ৩:৩৫ pm

আব্দুস সামাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবুর দলীয় সদস্য পদ স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। মঙ্গলবার বিকালে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভা থেকে সেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবুর কেন্দ্রীয়
কমিটির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান তারা।

বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা প্রানী সম্পদ অফিসের সামন থেকে বাইর হয়ে,তুষভান্ডার বাজারের
লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিক্ষোভ কারীরা জানায়,পদ স্থগিতের পত্রে জিএম তানভীর সাবুর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায় উল্লেখ করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি। দুঃসময়ে দলের জন্য নিবেদিত থাকার পরও পদ স্থগিতের এই সিদ্ধান্ত তৃণমূলকে অবমূল্যায়নের সামিল বলে জানান।

প্রিন্ট করুন