প্রকাশের সময়: Saturday, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:৩৮ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন 

প্রকাশের সময়: Saturday, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:৩৮ am

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
কাউনিয়ায় যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে  শহীদ মিনারে পুষ্পমাল্য  অর্পণ করা হয়।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল,উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, থানা অফিসের ইনচার্জ (ওসি) নাজমুল হক প্রমূখ।

প্রিন্ট করুন