প্রকাশের সময়: Sunday, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ । ৫:০৮ pm প্রিন্ট এর তারিখঃ ,

আখাউড়া রেলজংশন থেকে মোঃ মুন্নাফ নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার!

প্রকাশের সময়: Sunday, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ । ৫:০৮ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে মোঃ মুন্নাফ (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে স্টেশন থেকে বের হওয়ার পকেট গেইট এর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তার সাথে পাওয়া ভোটার আইডি কার্ড অনুযায়ী মৃত মোঃ মুন্নাফ ঢাকা দোহার, মালিকান্দা ডাকঘর, মেগুলা ১৩৩০ এর বাসিন্দা আবদুল মুজিদ মুল্লাহ পুত্র।

প্রিন্ট করুন