প্রকাশের সময়: Tuesday, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ । ১:৩১ pm প্রিন্ট এর তারিখঃ ,

আগামী ২ দিনের মধ্যে খেলার মাঠ দখলমুক্তের নির্দেশ

প্রকাশের সময়: Tuesday, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ । ১:৩১ pm

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরোনো ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠ দখলের অভিযোগের পর প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যে খেলার মাঠ দখলমুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কিছু ব্যক্তি সেখানে দখল নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
উপজেলা ম্যাজিস্ট্রেট স্পষ্টভাবে বলেছেন, সরকারি সম্পত্তি বা জনসাধারণের খেলার মাঠ দখলের কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দখল না ছাড়লে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মো. মামুন মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি।

প্রিন্ট করুন