প্রকাশের সময়: Wednesday, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:২৮ am প্রিন্ট এর তারিখঃ ,

লালমনিরহাটের কালীগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য গ্রেফতার উদ্ধার ৮২টি সিম ও ৬টি মোবাইল ফোন

প্রকাশের সময়: Wednesday, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:২৮ am

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮২টি সিমকার্ড ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজন চন্দ্রপুর এলাকার বাসিন্দা হলেও একজনের বাড়ি সুবর্ণচর, নোয়াখালী বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন