প্রকাশের সময়: Monday, ২ মার্চ, ২০২৬ । ১:১১ pm প্রিন্ট এর তারিখঃ ,

কসবা আখাউড়ার এমপি মুশফিকুর রহমান এর চিঠি, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাব, মাদক বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য!

প্রকাশের সময়: Monday, ২ মার্চ, ২০২৬ । ১:১১ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ও জেলাসহ ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলায় সীমান্তের বিভিন্ন পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাব স্থানীয় এমপির একটি চিঠি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। নির্বাচনের আগে থেকেই এমপি মুশফিকুর রহমান বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখাসহ একাধিক পর্যায়ে আলোচনা করে আসছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এই চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত।

চিঠিতে এমপি মুশফিকুর রহমান উল্লেখ করেন, কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধ মাদক প্রবেশের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই মাদক চোরাচালান বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেন।

প্রিন্ট করুন