প্রকাশের সময়: Tuesday, ৩ মার্চ, ২০২৬ । ৫:১৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: Tuesday, ৩ মার্চ, ২০২৬ । ৫:১৭ pm

জহির রায়হান কাউনিয়া(রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলার বেইলীব্রিজ বাজারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের অভিযোগে সাকি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

প্রিন্ট করুন