প্রকাশের সময়: Thursday, ৫ মার্চ, ২০২৬ । ১:৪৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: Thursday, ৫ মার্চ, ২০২৬ । ১:৪৩ pm

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“যুব, ঐক্য, প্রগতি,যুবদলের মূল নীতি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ শিশু নিকেতন কেজি স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তাম্বুলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রবি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব রোকনুজ্জামান খান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেস। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহান, সদস্য সচিব আব্দুল আলীম আলম, তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেফারেন্স উল্লা রেখা, সাবেক তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর কবির, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুজ্জামান বাবলু, সোলায়মান হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার এবং তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্য উপলব্ধি করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন