প্রকাশের সময়: Wednesday, ১১ মার্চ, ২০২৬ । ৪:২৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: Wednesday, ১১ মার্চ, ২০২৬ । ৪:২৭ pm

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রংপুর নগরীর ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসা ও এতিমখানা, আলমনগর, আদর্শ পাড়া, রংপুরে কোরআনের পাখিদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে এতিম কোরআনের শিক্ষার্থীদের সাথে একসাথে ইফতার করার হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট বলেন,তাদের নিষ্পাপ হাসি ও আন্তরিক দোয়া আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।
ইফতারের শুরুতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রংপুরী বলেন,মানবতার এই মহৎ উদ্যোগে যারা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আল্লাহ তায়ালা সকলের দান ও সহযোগিতা কবুল করুন এবং আমাদেরকে সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।
আরো উপস্থিত ছিলেন ব্লাড ক্যাম্পেইন সম্পাদক মোছাঃ তাসলিমা ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারহান আজীম, আরমান হোসেন, মোছাঃ কারিমা আক্তার সহ অনেকেই।

প্রিন্ট করুন