প্রকাশের সময়: Sunday, ১৫ মার্চ, ২০২৬ । ৪:৫৮ am প্রিন্ট এর তারিখঃ ,

রংপুর সিটি কর্পোরেশনে প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন হওয়ায় মিষ্টি বিতরণ

প্রকাশের সময়: Sunday, ১৫ মার্চ, ২০২৬ । ৪:৫৮ am

রংপুরের মাটি ও মানুষের নেতা, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মনিরুল ইসলাম বাবু নগরীর সিও বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, এ্যাড. মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন ধরে রংপুরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার মতো একজন যোগ্য ও জনবান্ধব নেতার হাতে রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্পণ করায় নগরবাসী উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য তৌহিদুল ইসলাম মুসা, নাজমুল ইসলাম, মো. সুমন মিয়া, হাজিরহাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ামিন ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিবুর রহমান শামিম, সাধারণ সম্পাদক জুয়েল ইসলামসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্রিন্ট করুন