আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেট ক্রিসেন্ট, বগুড়া আয়োজনে “এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি ২০২৬” এর আয়োজনে গরীব ও দুস্ত মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্য ও পূর্ণ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি-২০২৬” কর্মসূচি
আজ ১৫ মার্চ ২০২৬ ইং রোজঃ রবিবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার
আয়োজনে “এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি-২০২৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার যুব ও স্বেচ্ছাসেবক প্রধান মোঃ রায়হান খন্দকার-এর সভাপতিত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগটি ধারাবাহিকভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও বগুড়া শহরে অষ্টম বারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বগুড়া শহরের ২২০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ২২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়, যাতে তারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি: পিএস ইমরুল –কায়েস। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউনিট কার্যনির্বাহী সদস্য (রাসেদা খাতুন রানি)।
সিনিয়র যুব সদস্য ও সাবেক যুব প্রধান মোঃ আলমগির হোসেন, সিনিয়র যুব সদস্য,মীর মিলন, সিনিয়র যুব সদস্য ও সাবেক উপ যুব প্রধান, মোঃ মোকাররম হোসেন মিশুক সিনিয়র যুব সদস্য ও সাবেক উপ যুব প্রধান,সৈয়দ রাফি আহম্মেদ,
আরো উপক্ষিত ছিলেন শিকদার রাহাত ইসলাম তপু, ইউনিট লেভেল আফিসার বিডিআরসিএস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় যুব সমাজের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
যুব রেড ক্রিসেন্ট, বগুড়া ইউনিটের পক্ষ থেকে জানানো হয় যে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।
