প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৩৯ am প্রিন্ট এর তারিখঃ ,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর প্রাণ গেল!

প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৩৯ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ মার্চ) বেলা ১১ ঘটিকার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ঢাকা আপ লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে।

প্রিন্ট করুন