প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৪১ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে ভাতিজার মারপিটে বাক প্রতিবন্ধী জ্যাঠা আহত 

প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৪১ am

কাউনিয়ায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে আপন ভাতিজার মারপিটে  আব্দুল মালেক নামের  বাক প্রতিবন্ধী জ্যাঠা গুরুত্বর আহত হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার গনাই গ্রামের আজাহার আলীর পুত্র বাক প্রতিবন্ধী আব্দুল মালেক উত্তর রাজীব গ্রামে পৈতৃক ভিটায় পিতার কবর জিয়ারত করার জন্য ঈদের পর দিন রোববার বিকেলে যায়।  সেখানে পৈতৃক সূত্রে পাওয়া দেড় শতক জমি রয়েছে তার। আপন ভাই  আব্দুল কুদ্দুছ আলীর পুত্র হামিদুল ইসলাম সুদারু(৪০)উক্ত জমি বুঝাইয়া না দিয়ে দীর্ঘদিন ধরে  তালবাহানা করে আসছে।  ঘটনার দিন চাচা বাক প্রতিবন্ধী আব্দুল মালেক কে তার বাড়িতে আসতে দেখে এবং জমি দখল নিতে আসছে ভেবে ঘর থেকে বের হয়ে গাছের ডাল ভেঙে এলোপাতাড়ি ভাবে আব্দুল মালেকের শরীরের  বিভিন্ন স্থানে মারপিট শুরু করে এতে সে গুরুত্বর আহত হয়। তার ইশারা ও চিৎকারে  স্থানীয় লোকজন আব্দুল মালেক কে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি নিয়ে গিয়ে ভর্তি করে । এ ব্যাপারে থানায় একটি  অভিযোগ করা হয়েছে।

 কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন