প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৪২ am প্রিন্ট এর তারিখঃ ,

নওগাঁর আত্রাইয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত,প্রধান অতিথি এমপি শেখ রেজাউল ইসলাম

প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১০:৪২ am

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই/রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও আত্রাই-রাণীনগরের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মোঃ শেখ রেজাউল ইসলাম (রেজু)।

সভায় দলীয় নেতাকর্মীরা নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আগামীর রাজনৈতিক কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন