প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১১:২৭ am প্রিন্ট এর তারিখঃ ,

জাতীয় সড়কে বিআরটিএর অভিযান, জরিমানা প্রায় ২ লাখ টাকা

প্রকাশের সময়: Wednesday, ২৫ মার্চ, ২০২৬ । ১১:২৭ am

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে অভিযান শুরু করেছে বিআরটিএ ও জেলা প্রশাসন।

বুধবার সকালে শহরের চিনিকল এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় শতাধিক যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এসময় প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বেপরোয়া চলাচল ও কাগজপত্রবিহীন যানবাহনের মালিকদের সতর্ক করা হয়েছে।

বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর এবং জেলা প্রশাসনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় শৃঙ্খলা ও যাত্রীসেবা নিশ্চিত করতে এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

প্রিন্ট করুন