প্রকাশের সময়: Monday, ৬ এপ্রিল, ২০২৬ । ৯:৪৪ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়া হাসপাতাল থেকে মটরসাইকেল চুরি! আতঙ্কিত মোটরসাইকেল চালকরা 

প্রকাশের সময়: Monday, ৬ এপ্রিল, ২০২৬ । ৯:৪৪ am

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় একের পর এক গাড়ি চুরি গেলেও একটি গাড়িও উদ্ধার করতে পারিনি পুলিশ। একারণে মোটর সাইকেল চালকদের মাঝে আতঙ্ক রিয়াজ করেছে। সর্বশেষ সোমবার সকালে কাউনিয়া হাসপাতাল চত্বর থেকে একটি লাল কালো ডিসকভার মোটরসাইকেল চুরি গেছে। উপজেলার আরাজী সাহাবাজ গ্রামের বাসিন্দা নুরুন্নবী মন্ডল মোটরসাইকেল মালিক রেজাউল ইসলাম রনি বলেন  সোমবার সাড়ে ১১টার দিকে তার ব্যাবহৃত লাল কালো  ডিসকভার-১২৫ সিসি গাড়ি টি  কাউনিয়া হাসপাতাল চত্বরে রেখে রোগী দেখার জন্য  ভিতরে  প্রবেশ করে। কিছুক্ষণ পর হাসপাতালের  ভিতর থেকে বের হয়ে এসে দেখেন তার মোটরসাইকেল টি নেই চোরেরা চুরি করে নিয়ে গেছে।পরে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রিন্ট করুন