প্রকাশের সময়: Monday, ৬ এপ্রিল, ২০২৬ । ১০:৪৯ am প্রিন্ট এর তারিখঃ ,

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে, মালিকানাহীন কর্ণফুলি ট্রেন থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

প্রকাশের সময়: Monday, ৬ এপ্রিল, ২০২৬ । ১০:৪৯ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি কমিউটার ট্রেন থেকে ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে রেলওয়ে পুলিশের অভিযানে এ শাড়ি জব্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কর্ণফুলি কমিউটার ট্রেনের মালবাহী বগীর ভিতর থেকে মালিকবিহীন অবস্থায় মোট ১৮টি বস্তায় থাকা এক হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম সোমবার সকালে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। এসব শাড়ি চোরাচালানে কারা জড়িত সেটা জানার চেষ্টা চলছে।

প্রিন্ট করুন