প্রকাশের সময়: Tuesday, ৭ এপ্রিল, ২০২৬ । ৬:২০ am প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে ইয়াবাসহ একজন মহিলা কারবারী আটক

প্রকাশের সময়: Tuesday, ৭ এপ্রিল, ২০২৬ । ৬:২০ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ একজন মহিলা কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাপ্ত তথ্যে জানা গেছে ৬ই এপ্রিল (সোমবার) বিকেল অনুমান সাড়ে ৫টায় একটি প্লাস্টিক বক্সের মধ্যে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে কমলা বর্ণের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট (২০০+২০০+১৬৫) = ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) পিস যার ওজন ৫৬.৫ (ছাপ্পান্ন দশমিক পাঁচ) গ্রাম। একই বক্সের মধ্যে মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন মুদ্রা মানের টাকা ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) ও (০৩) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত Vivo নামীয় এন্ড্রয়েড মোবাইল ফোন ১টি (সিমসহ) নন্দীগ্রাম সদর ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের তাজউদ্দিন শেখ উজ্জ্বলের স্ত্রী জয়নব খাতুন (৩৪) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ডুবাতেঘর গ্রামস্থ আসামী মোছাঃ জয়নব খাতুন (৩৪) এর নিজ দখলীয় পশ্চিম দুয়ারী মাটির দেয়াল টিনের চৌচালা বিশিষ্ট শয়ন ঘরের ভিতরে উত্তর পার্শ্বে রক্ষিত খাটের উপর তোষকের নিচে একটি প্লাস্টিক বক্সের মধ্যে আলামত প্রাপ্ত।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন