প্রকাশের সময়: Wednesday, ৮ এপ্রিল, ২০২৬ । ৭:২৬ am প্রিন্ট এর তারিখঃ ,

রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়: Wednesday, ৮ এপ্রিল, ২০২৬ । ৭:২৬ am

মোঃ ফারজুল ইসলাম,রংপুর:
রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মোহাম্মদ রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে তারা রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় করেন।সাম্প্রতিক সময়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের নেতারা নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ শেরে খোদা আসাদুল্লাহ, সহ-সভাপতি জনাব প্রশান্ত চন্দ্র খান্না, সিনিয়র সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রুবেল হোসেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মিজু আহমেদ প্রচার সম্পাদক জনাব মোঃ ফারজুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক জনাবা মোছাঃ নাজমা বেগম, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাসান রংপুর মহানগর ছাত্রঅধিকার পরিষদের আহবায়ক মোঃ কাওসার আলম সাগর সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদ নেতারা বলেন,রংপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ সবসময় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষে কাজ করে যাচ্ছে। রংপুরের উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করতে চাই।সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক বলেন, রংপুর অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রত্যাশা করে আসছে। প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় জেলা প্রশাসক বলেন, রংপুর অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যদি গঠনমূলক ভূমিকা পালন করে, তাহলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। জেলা প্রশাসকও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন,রংপুরের সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে। সাক্ষাৎ শেষে গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রংপুর অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে।

প্রিন্ট করুন