প্রকাশের সময়: Thursday, ৯ এপ্রিল, ২০২৬ । ৪:৫৭ am প্রিন্ট এর তারিখঃ ,

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী

প্রকাশের সময়: Thursday, ৯ এপ্রিল, ২০২৬ । ৪:৫৭ am

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট:
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়।বর্তমানে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি।

প্রিন্ট করুন