প্রকাশের সময়: Tuesday, ১৪ এপ্রিল, ২০২৬ । ১১:৪৫ am প্রিন্ট এর তারিখঃ ,

আদিতমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ বরণ

প্রকাশের সময়: Tuesday, ১৪ এপ্রিল, ২০২৬ । ১১:৪৫ am

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
​আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়; এ দিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নুতনের আবাহন করে বাঙালি।
​“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান”— এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
​মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ০৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে বের হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট-বুড়িমারী সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এতে ব্যানার ও ফেস্টুন হাতে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মাঝি বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে গ্রামীণ বাঙালি জনগোষ্ঠীর সকালের খাবার হিসেবে পান্তা ভাত খাওয়ার কর্মসূচি পালন করা হয়। শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রিন্ট করুন