প্রকাশের সময়: Saturday, ১৮ এপ্রিল, ২০২৬ । ১:৩৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার আভাস দিচ্ছেন আব্দুর রউফ রুবেল

প্রকাশের সময়: Saturday, ১৮ এপ্রিল, ২০২৬ । ১:৩৬ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার আভাস দিচ্ছেন আব্দুর রউফ রুবেল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। ঘোষনার পর থেকেই উপজেলা জুড়ে তার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গ্রাম-মহল্লার নির্বাচনী নীতি নির্ধারকদের একটি বড় অংশের পছন্দের তালিকায় তার নামের চর্চা হচ্ছে। এতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দি হিসেবে মাঠে থাকবেন বলে ধারণা করছেন সুশীল সমাজ।

রাজনৈতিক অভিজ্ঞতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, নীতিবান, সু-সংগঠক, ত্যাগী, যুব সমাজের আইকন, এমন বিভিন্ন দিক পর্যালোচনায় আব্দুর রউফ রুবেলকে যোগ্য সম্পন্ন মনে করছেন অনেকেই ।

সরেজমিনে উপজেলা ঘুরে শতাধিক ব্যক্তি সাথে কথা বলে জানা গেছে, উপজেলার উন্নয়ন তদারকিতে এবার যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে। তাদের চাওয়া, নীতিবান, পরিশ্রমী, সাহসী যুবক উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক। যে হবে যুবকদের নেতা। যে যুব সমাজকে জাগ্রত করে ক্লান্তহীন পরিশ্রমে উপজেলার উন্নয়ন করবে। সুতরাং সার্বিক বিবেচনায় যুবদল নেতা আব্দুর রউফ রুবেল সবার পছন্দের তালিকায় থাকবেন বলে তাদের মন্তব্যে প্রকাশ পেয়েছে।

নির্বাচনের বিষয়ে যুবদল নেতা আব্দুর রউফ রুবেলের সাথে কথা বললে তিনি বলেন, ছাত্র সমাজ ও যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুরোধেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেছি। যদি দলীয় নেতা নেতাকর্মী, গ্রাম-মহল্লার নির্বাচনী নীতি নির্ধারক, যুব-সমাজ, ছাত্র সমাজ মনে করেন আমি ভালো কিছু করতে পারবো, তাহলে আমিও কথা দিচ্ছি তাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো।

তিনি আরো বলেন, আমি আজীবন দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করেছি, হামলা-মামলার শিকার হয়েছে, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি, এমনকি আজও লড়ায় করে চলেছি, ইনশাল্লাহ যতদিন বাঁচবো দেশের মানুষের জন্য লড়াই করেই বাঁচবো।

প্রিন্ট করুন