মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ এলাকা থেকে এ মরদেহ করে লালমনিরহাট সদর থানা পুলিশ।নিহত আখতার হোসেন ওই এলাকার মৃত আনসার আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দুপুরের পরপর মকড়া ঢঢগাছ এলাকার আউদিয়ার দোলায় একটি পুকুরের পাশ দিয়ে কিছু ব্যক্তি মিঠু নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি আখতার হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এখনো মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যায়নি।
