প্রকাশের সময়: Monday, ২০ এপ্রিল, ২০২৬ । ৭:০৮ am প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: Monday, ২০ এপ্রিল, ২০২৬ । ৭:০৮ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি ছিন্নভিন্ন অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তার ধারণা, নিহত নারী একজন বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যিনি প্রায়ই ওই সড়কে চলাচল করতেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগামী গাড়ির চাপায় তিনি নিহত হন। দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় পরবর্তীতে একাধিক গাড়ির চাপায় মরদেহটি বিকৃত হয়ে যায়।

প্রিন্ট করুন