প্রকাশের সময়: Monday, ১০ নভেম্বর, ২০২৫ । ২:২৩ am প্রিন্ট এর তারিখঃ ,

লালমনিরহাট-২ আসনের বিএনপির দুই নেতার দ্বন্দ্বের অবসান

প্রকাশের সময়: Monday, ১০ নভেম্বর, ২০২৫ । ২:২৩ am

লালমনিরহাট-২ আসনের বিএনপির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটেছে। দলের দুই জনপ্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম ও জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়ের মধ্যে চলমান মতবিরোধের সমাধান হয়েছে শান্তিপূর্ণভাবে।

এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়। তাঁর উদ্যোগে দুই নেতার মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সব ভুল বোঝাবুঝি মিটে যায়।

দুই নেতা একসঙ্গে জানানআমরা বিএনপির কর্মী। দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।”

এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঐক্য লালমনিরহাট-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।

প্রিন্ট করুন