লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫/০৪/২০২৬ ইং তারিখ দুপুর ২টা.৩০ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকা হতে ০১টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ ১। মোঃ মুছা মিয়া (৩০)
পিতা- মৃত বিল্লাত আলী, মাতা- আওলাদী বেগম
সাং- ছতুরপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া
অপর অভিযানে ২৫/০৪/২০২৬ ইং তারিখ রাত ১০টা.৩০ ঘটিকার সময় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটি তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ ১। মোঃ জামশেদ প্রকাশ জমসেদ (৩৫)পিতা- মৃত আব্দুল মালেক প্রকাশ খালেক মাতা- মৃত সাহেরা খাতুন সাং- নারায়নপুর থানা- ব্রাহ্মণপাড়া জেলা- কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত জামসেদের বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা রয়েছে।
এই আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
