প্রকাশের সময়: Monday, ২৭ এপ্রিল, ২০২৬ । ১২:৫৯ pm প্রিন্ট এর তারিখঃ ,

বিজয়নগর ২০ কেজি গাঁজা সহ মাদক চোরাকারবারি গ্রেফতার!

প্রকাশের সময়: Monday, ২৭ এপ্রিল, ২০২৬ । ১২:৫৯ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ইং থানা পুলিশের অভিযানে ২৭/০৪/২০২৬ ইং তারিখে অনুমান রাত ০৯:৪৫ ঘটিকার সময় এসআই কুদ্দুস আলী সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া বিজয়নগর থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (রেল কলোনী) সাকিনস্থ মুরসালিন, মুছা এর বসত ঘরের সামনে বারান্দার রুম হইতে চম্পকনগর যাওয়ার পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য : ২০ কেজি গাঁজা সহ আসামী মুরসালিন মুছা, পিতা-সিরজন মিয়া, মাতা-নার্গিস বেগম, সাং-কাশিনগর (রেল কলোনী), ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া,’কে গ্রেফতার করতঃ এসআই কুদ্দুস আলী উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আলামত জব্দ করেন।

গ্রেফতার: আসামীঃ ১। মুরসালিন মুছা, পিতা-সিরজন মিয়া, মাতা-নার্গিস বেগম, সাং-কাশিনগর (রেল কলোনী), ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ।

পলাতক আসামীঃ ২। আব্দুর রহমান @ নাক্কা (৪৫), পিতা- মন মিয়া, ৩। আম্বর আলী ইউসুফ আলী (৪৭), পিতা-শের আলী, উভয়h সাং-কাশিনগর, ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

গৃহিত ব্যবস্থাঃ ব্রাহ্মণবাড়িয়া এর বিজয়নগর থানার ,এফআইআর নং-৪২, তারিখ- ২৭ এপ্রিল, ২০২৬; জি আর নং-১৫৫, তারিখ- ২৭ এপ্রিল, ২০২৬; সময়- ১২:৩০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

প্রিন্ট করুন