প্রকাশের সময়: Thursday, ৩০ এপ্রিল, ২০২৬ । ১২:১৪ pm প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়া আদর্শ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: Thursday, ৩০ এপ্রিল, ২০২৬ । ১২:১৪ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বগুড়ার বাদুরতলাস্থ আদর্শ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সুফফা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হুসাইন, সাবেক প্রধান শিক্ষক এডভোকেট আব্দুস সালাম। আরো উপস্থিত ছিলেন মাস্টার নুরুল ইসলাম বারপুরি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন, তোজামেল হোসেন, শাহজাহান আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, মাস্টার নজরুল ইসলাম, আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার হেলাল উদ্দিন, মার্জিয়া খাতুন, রেকসানা বেগম প্রমুখ।

প্রিন্ট করুন