মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সিপিসি-১, র্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১) কে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এলাকা থেকে গ্রেফতার।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, বগুড়া সদর থানার, এফআইআর নং-৬০, তারিখ-২০ এপ্রিল, ২০২৬; জি আর নং-৩০১/২৬ ধারা- ৯২/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী গ্রেফতার এড়াতে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন ঝিনু মার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১১ টার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-১, র্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এর সামনে হতে উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১), পিতাঃ আব্দুল জলিল প্রাং, সাং বেতয়ারকান্দি, দূর্গাহাটা, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়া (বর্তমান সাং বাসা-শফির বাড়ী, রোড- পাগার ঈদগাহ রোড (জিনু মার্কেটের পার্শ্বে), ডাকঃ মলুরনগর, গাজীপুর) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
