প্রকাশের সময়: Sunday, ৩ মে, ২০২৬ । ৩:৩৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

নাভারণ মহিলা মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন করলেন এমপি মাওঃ আজীজুর রহমান

প্রকাশের সময়: Sunday, ৩ মে, ২০২৬ । ৩:৩৬ pm

মোঃ হৃদয় হোসেন বিশেষ প্রতিনিধি
​যশোরের শার্শায় নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে শার্শাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে।
​
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সম্প্রীতির ডাক দেন মাওলানা আজীজুর রহমান। তিনি জানান, এলাকার উন্নয়নে কোনো বিভেদ রাখা হবে না এবং নারী শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
​অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এই নতুন ভবনটি অত্র অঞ্চলের নারী শিক্ষার্থীদের পাঠদানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
​সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট করুন