প্রকাশের সময়: Monday, ৪ মে, ২০২৬ । ১:২৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাতিয়ার কৃতি সন্তান আমিরুল ইসলাম তুষার

প্রকাশের সময়: Monday, ৪ মে, ২০২৬ । ১:২৩ pm

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান আমিরুল ইসলাম তুষার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এ পদপ্রাপ্তিতে হাতিয়াবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আমিরুল ইসলাম তুষারকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমিরুল ইসলাম তুষার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তার দক্ষতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এ পদায়ন হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

তার এ সাফল্যে হাতিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আমিরুল ইসলাম তুষার ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রিন্ট করুন