প্রকাশের সময়: Tuesday, ৫ মে, ২০২৬ । ৩:৪৫ pm প্রিন্ট এর তারিখঃ ,

আখাউড়ায় ২ কেজি গাঁজা সহ মিলন গ্রেফতার!

প্রকাশের সময়: Tuesday, ৫ মে, ২০২৬ । ৩:৪৫ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ সামছুল হক, এএসআই(নিঃ) মোঃ ওমর ফারুক, এএসআই(নিঃ) আবুল হোসেন, এএসআই(নিঃ) বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ০৫/০৫/২০২৬ ইং তারিখ দুপুর ২টা :৫০ ঘটিকার সময় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ আজমপুর পূর্বপাড়া, আসামী মোঃ মিলন এর উত্তর ভিটির বসত ঘরের পূর্বের রুমের ফ্রিজের নিচ হইতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করিয়া ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ, আসামী মোঃ মিলন(৩৩), পিতা-ফরিদ মিয়া, মাতা-মোরশেদ বেগম, সাং-আজমপুর(পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণকরা হয়।

প্রিন্ট করুন