মোঃসোহানুর রহমান সিয়াম শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
গত১৫ নভেম্বর ২০২৫ দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে ২০টি অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম ২০২৫ সালের বরাদ্দকৃত চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) শিবগঞ্জের আলিয়ার হাট সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ বুলু। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সম্মানিত সদস্য মোফাচ্ছের আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
২০১৮ সালে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত এই সমিতি ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সমিতিটি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ এ. জেড. এম. মাইদুল ইসলাম বলেন, “দারিদ্র্য বিমোচনের জন্য ছাগল ও ভেড়া বিতরণ প্রকল্পটি অত্যন্ত কার্যকর। প্রতি বছর অন্তত ২০টি পরিবারকে সহায়তা দিলে তারা ইনশাআল্লাহ স্বাবলম্বী হয়ে উঠবে।” তিনি সমিতির সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সমিতির সভাপতি ড. কাজী মোঃ ইমদাদুল হক, যিনি পশুসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বলেন, “আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ক্ষুদ্র উদ্যোগও দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে। প্রত্যেকে একটি করে পরিবারকে সহায়তা করলে সমাজ ও দেশ এগিয়ে যাবে।” তিনি শিবগঞ্জের রাজনীতিবিদ, চাকুরিজীবী ও সুশীল সমাজের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই উদ্যোগের মাধ্যমে সমিতি অসহায় পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
