জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ৬ মে))সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব সুরমান আলী।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনবিসিএসআইআর-এর আইটি আই-এর সায়েন্টিফিক অফিসার সম্রাট মোহাইমিনুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে সহায়ক হবে বলেও তারা মতামত ব্যক্ত করেন।সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
