প্রকাশের সময়: Thursday, ৭ মে, ২০২৬ । ৯:৪৮ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় বিল্ডিং এর উপর দৃষ্টিনন্দন কাঠের দোতলা বাড়ি

প্রকাশের সময়: Thursday, ৭ মে, ২০২৬ । ৯:৪৮ am

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় বিল্ডিং এর উপর কাঠ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন দোতালা বাড়ি দেখতে আসছেন অনেকে।সরেজমিনে উপজেলার নিজপাড়া তালতলা গ্রামে গিয়ে দেখা গেছে, সাহেদ আলী ফকিরের পুত্র আব্দুল মালেক বিল্ডিং এর উপর কাঠ দিয়ে দৃষ্টিনন্দন একটি দোতলা বাড়ি নির্মাণ করেছেন তা দেখতে প্রতিদিন আট-দশ জন করে লোক বাড়িটি দেখতে আসছেন।দর্শণার্থী আবু তাহের বলেন আমার প্রতিবেশীর কাছে শুনতে পেরেছি কাঠের তৈরি দোতলা বাড়িটি দেখতে এসে আমার খুবই ভালো লেগেছে।কাঠ দিয়ে তৈরি দোতলা বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক বলেন গ্রামের নিন্মবিত্ত মানুষের জমিজমা কম থাকায় তারা ঠিকভাবে বাড়ি নির্মাণ করতে পারে না। সে ক্ষেত্রে ৪/৫ শতক জমিতে এইভাবে বিল্ডিং এর উপর স্বল্প খরচে অল্প ব্যয়ে কাঠ দিয়ে দোতলা বাড়ি নির্মাণ করা হলে সেখানে একই পরিবারের লোকজন ভাগাভাগি করে বসবাস করতে পারবে। কিন্তু অল্প জমিতে শুধু টিনের ঘর বাড়ি নির্মাণ করা হলে সেখানে পর্যাপ্ত লোকজন বসবাস করতে পারবে না। তাই আব্দুল মালেকের নিজের থেকে আইডিয়া অনুযায়ী এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং প্রতিদিন ৮-১০ জন করে লোক এসে তার কাঠের বাড়ি পরিদর্শন করে যাচ্ছে। এবং সেই সাথে তিনি আরো জানান এই কাঠের দোতলা বাড়ি নির্মাণ করতে এলাকার দুইজন মিস্ত্রি সাখোয়ত হোসেনব ও জাহাঙ্গীর আলম দ্বারা ঘরটি নির্মাণ করতে প্রায় ২০ দিন সময় লেগেছে।

প্রিন্ট করুন