প্রকাশের সময়: Monday, ১১ মে, ২০২৬ । ৯:২৬ am প্রিন্ট এর তারিখঃ ,

রংপুরে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হবে দুগ্ধ শিল্প

প্রকাশের সময়: Monday, ১১ মে, ২০২৬ । ৯:২৬ am

হারুন-অর-রশিদ (রংপুর)“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরে দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট (BRAC Dairy and Food Project)-এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় রংপুর নগরীর সাতমাথা এলাকার তৌহিদ হোটেল মিলনায়তনে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এই কর্মশালা সম্পন্ন হয়।রংপুর অঞ্চলের প্রায় ১০০ জন দুগ্ধ খামারি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালায় খামারিদের ডেইরি খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য- আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও সুষম খাদ্য ব্যবস্থাপনা। রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ও উন্নত কৃত্রিম প্রজনন। দুধ উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর খামার পরিচালনা। উৎপাদন খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর বৈজ্ঞানিক কৌশল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন। তিনি তার বক্তব্যে খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সঠিক সময়ে টিকাদান এবং উন্নত জাত নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে মানসম্পন্ন দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই করবে।বিশেষ অতিথি হিসেবে রংপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. বিকাশ কুমার রায় আশাবাদ ব্যক্ত করেন যে, এই অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে খামারিরা নিজেদের ভাগ্য বদলে সক্ষম হবেন।মডেল ফার্ম ও আধুনিক ব্যবস্থাপনা আলোচনায় বক্তারা একটি আদর্শ বা ‘মডেল ফার্ম’ গড়ে তোলার জন্য বেশ কিছু আধুনিক পরামর্শ দেন, গাভীকে আবদ্ধ না রেখে উন্মুক্ত স্থানে পালন। ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানির নিশ্চয়তা। খাদ্য সংকট মোকাবিলায় সাইলেজ (Silage) তৈরি ও কমপ্লিট ফিডিং পদ্ধতি।খামারের উন্নত হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা।ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলাকা ব্যবস্থাপক কার্তিক কুমার ঘোষ। এছাড়াও বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মির্জা গালিব।প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারি ও কৃষি উদ্যোক্তারা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে প্রশংসা করেন। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান এবং ব্র্যাক ডেইরির সাথে থেকে নিয়মিত উন্নত মানের দুধ সরবরাহের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট করুন