প্রকাশের সময়: Monday, ১৮ মে, ২০২৬ । ৩:৫৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

সামাজীক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে- নয়ন

প্রকাশের সময়: Monday, ১৮ মে, ২০২৬ । ৩:৫৬ pm

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বিনির্মান করবে, তাই সমাজের নেতিবাচক দিকগুলো পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সামনে এগুতে হবে। মাদকসহ বিভিন্ন সামাজীক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

ইউসিসি ভার্সিটি ভর্তি কোচিং রংপুর শাখার উদ্দ্যেগে এইচএসসি/আলীম ভার্সিটি খ গাইড সেমিনারে আমন্ত্রীত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউসিসি রংপুর শাখার পরিচালক জোবায়ের হোসেন সাগর সহ প্রমুখ।

প্রিন্ট করুন