প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৪২ am প্রিন্ট এর তারিখঃ ,

ঐকমত্য কমিশনের সুপারিশ জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফখরুল

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৪২ am

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, সময়ের অপচয় ও জাতির সঙ্গে প্রতারণা এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। তিনি জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘জুলাই সনদের কপি হাতে আসার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

প্রিন্ট করুন