মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
গত রবিবার (৩১ মে) বিকালে সিপিএসসি বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাসের নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দলসহ বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে মামলা নাম্বার-৪৮/২০২৬ তারিখ ৩১/০৫/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারায় আরকে ট্রাভেলসের ম্যানেজার সাকিবাল হাসান (২৬) এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আপর দিকে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা নাম্বার-১৪/২০২৬ তারিখ ৩১/০৫/২০২৬ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৪ ধরায় সৌহার্দ্য পরিবহনের সুপারভাইজার আজিম হোসেন (৩৫) এর গোয়ালন্দ রাজবাড়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
