জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মিলন মিয়া (৩৬) বাড়িতে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তার পকেটে থাকা ৭৭ পিচ ইয়াবা ট্যাবলেট নগদ ২ হাজার ৮শ’টাকা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) শিহাব উদ্দিন বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
