লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১২/০৬/২০২৬ ইং তারিখ দুপুর ১টা.৩০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে, তাদের সাথে ১৫৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১। সাইমন পিতা- ছবির খান
সাং- তেতৈয়া। ২। সোহেল, পিতা- মোকলেস সাং- তেতৈয়া উভয় থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ দুই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু হয়েছে, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
