প্রকাশের সময়: Saturday, ২০ জুন, ২০২৬ । ৬:৩৮ am প্রিন্ট এর তারিখঃ ,

কসবায় ১০ কেজি গাঁজাসহ মোঃ রাজিব গ্রেফতার!

প্রকাশের সময়: Saturday, ২০ জুন, ২০২৬ । ৬:৩৮ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ১৯/০৬/২০২৬ ইং তারিখ, ভোর ০৪.৫০ ঘটিকার সময়, কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কসবা পৌরসভার ০৮নং ওয়ার্ড কালিকাপুর এলাকায় আসামির বসত বিল্ডিং হতে ১০ কেজি গাঁজা সহ ১।মোঃ রাজিব মিয়া, পিতা- মোবারক হোসেন সাং- কালিকাপুর থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীর বিরুদ্ধে, মাদক মামলা রুজু করে আসামিকে, আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন