প্রকাশের সময়: Sunday, ২১ জুন, ২০২৬ । ৪:১৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

নীলফামারীর কিশোরগঞ্জে কোল্ড ষ্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: Sunday, ২১ জুন, ২০২৬ । ৪:১৭ pm

আজাদ হোসেন আওলাদ মিয়া,নীলফামারী:
নীলফামারীতে কিশোরগঞ্জে কোল্ড ষ্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বেলা ১১টায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি সংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন, রেজাউল করিরম,মাসুদ রানা, বাহাগিলী ইউনিয়নের সভাপতি জামান বাবু সহ প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশে এ বছরও আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কোল্ড স্টোরেজ ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ মালিকরা নির্ধারিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কৃষকদের স্বার্থ রক্ষায় সারা দেশে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।

প্রিন্ট করুন