প্রকাশের সময়: Sunday, ২৮ জুন, ২০২৬ । ৩:২০ pm প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের সময়: Sunday, ২৮ জুন, ২০২৬ । ৩:২০ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন