প্রকাশের সময়: Tuesday, ৩০ জুন, ২০২৬ । ১:৫০ pm প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ঘাতক স্বপন গ্রেপ্তার, উদ্ধার বার্মিজ চাকু

প্রকাশের সময়: Tuesday, ৩০ জুন, ২০২৬ । ১:৫০ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার কানছগাড়ি এলাকায় একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. স্বপন (৪৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া পৌরসভার বকসিবাজার ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদরের আহ্বায়ক সদস্য এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয় দুই যুবকের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান। উপজেলা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায়, মো. স্বপন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির ওপর হামলা চালিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনেও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট করুন