প্রকাশের সময়: Thursday, ২ জুলাই, ২০২৬ । ৯:১৭ am প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে দুলাভাই কর্তৃক প্রতিবন্ধী শালিকাকে ধ’র্ষ’ণ : অতঃপর অন্তঃসত্ত্বা ধ’র্ষ’ক গ্রেফতার

প্রকাশের সময়: Thursday, ২ জুলাই, ২০২৬ । ৯:১৭ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামে বাদীর বসত বাড়ি ভিকটিমের শয়ন ঘরে চাচাতো দুলাভাই কর্তৃক শারীরিক প্রতিবন্ধী শালিকাকে জোরপূর্বক ধ’র্ষ’ণ ও অতঃপর অন্তঃসত্ত্বা ধ’র্ষ’ক’কে পুলিশের হাতে গ্রেফতার।
গত ২১-০১-২০২৬ ইং তারিখ বিকালে ভিকটিম শারীরিক প্রতিবন্ধী শালিকা (২৬) কে, ধর্ষক মোঃ বাকী বিল্লাহ (৫১) জোরপূর্বক ধর্ষণ করেছে।
নন্দীগ্রাম উপজেলার গোছাইল মধ্যপাড়ার গ্রেফতারকৃত মোঃ বাকী বিল্লাহ আসামী একই উপজেলার বিজরুল পূর্বপাড়ায় আসামীর কর্মস্থল গছাইল মাদ্রাসা বাড়ির পাশে অবস্থিত সম্পর্কে চাচাতো দুলাভাই মাঝেমধ্যেই প্রতিবন্ধী শ্যালিকার বাড়িতে যাতায়াত করতো লম্পট ধর্ষক দুলাভাই। শ্যালিকার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে গত ০৬-০৬-২০২৬ ইং তারিখে বেসরকারী ইবনে সিনা ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবন্ধী ভিকটিম (২৬) ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানায়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ তোজাম্মেল হোসেন বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বিজ্ঞ আদালতের স্মারক নং-৪৭৯/২৬ তারিখ- ২৫-০৬- ২০২৬ ইং মূলে বাদীর দাখিলকৃত এজাহার থানা অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা বগুড়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করায় আদেশ প্রাপ্তি সাপেক্ষে অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা নিয়মিত মামলার রুজু করিয়াছেন। মামলা রুজুর প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই সাম মোহাম্মাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ উক্ত মামলার আসামীকে গ্রেফতার করে, থানায় নিয়ে আসেন।
মামলা নং-০২, তাং- ০২-০৭-২০২৬ ইং। ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন