প্রকাশের সময়: Tuesday, ১৮ নভেম্বর, ২০২৫ । ২:৩২ pm প্রিন্ট এর তারিখঃ ,

বিজয়নগর ৩০ কেজি গাঁজা সহ মাদক কারবারী তোফাজ্জল গ্রেফতার!

প্রকাশের সময়: Tuesday, ১৮ নভেম্বর, ২০২৫ । ২:৩২ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮/১১/২০২৫ ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দুরা এলাকা হতে এক জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ১। মোঃ তোফাজ্জল হোসেন (২৫) পিতা- রমজান মিয়া
মাতা- পারভীন বেগম সাং- আলাদাউদপুর
ইউপি- চান্দুরা থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন