জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ার কুর্শা ইউনিয়নে জেলা প্রশাসক খাল খনন এবং বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করার পর থেকে কাজ চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন প্রতিদিন ২৬৮ জন শ্রমিক ৪০ দিন কাজ করার কথা থাকলেও এখানো খননের কাজ বাকি আছে। তিনি বলেন, এখন পর্যন্ত কুর্শা ইউনিয়নে ৩ দশমিক ৩০০ কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। নতুন মাটি হওয়ায় বৃষ্টির কারণে অনেক জায়গায় ভাঙ্গন দেখা যাচ্ছে। খালের দুই ধারে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের মধ্যে শুক্রবার পর্যন্ত ৩ শ চারা রোপন করা হয়েছে। কাজ চলমান আছে অল্প সময়ের মধ্যে অবশিষ্ট চারা রোপন এবং খাল খননের কাজ শেষ করা যাবে।কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার বলেন, এখন প্রায় জমিতে জলাবদ্ধতা দেখা যায়, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষককে আর জলাবদ্ধতায় ভুগতে হবে না। ওই এলাকার কৃষকের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। খালের দুই ধারে বৃক্ষ রোপনের ফলে ভুমিধসের সম্ভনা আর থাকবে না।কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোছাঃ পাপিয়া সুলতানা বলেন, বৃষ্টির কারণে খনন কাজে কিছুটা বিঘ্নিত হচ্ছে । তবে বৃষ্টি শেষ হলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
