প্রকাশের সময়: Monday, ১৩ জুলাই, ২০২৬ । ১১:৩০ am প্রিন্ট এর তারিখঃ ,

নওগাঁর সমসপাড়া হাটে মোবাইল কোর্ট,৮০ হাজার টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ ও ধ্বংস

প্রকাশের সময়: Monday, ১৩ জুলাই, ২০২৬ । ১১:৩০ am

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত এ মোবাইল কোর্টে জব্দকৃত রিংজাল প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন