প্রকাশের সময়: Tuesday, ২১ জুলাই, ২০২৬ । ১০:২৫ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় স্বাস্থ্য বিভাগের পরিদর্শন

প্রকাশের সময়: Tuesday, ২১ জুলাই, ২০২৬ । ১০:২৫ am

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় পরিদর্শন
রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) –এর প্রধান কার্যালয় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেন।পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান হাবীব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. সুপ্রিতী সাহা এবং প্রধান সহকারী মোঃ শরিফুল ইসলাম শিশির।পরিদর্শনকালে প্রতিনিধিদল সংস্থার চলমান কার্যক্রম, KYSDO Integrated Community Health Initiative Project (KICHIP) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, স্বাস্থ্যসেবা প্রদান পদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং অফিস ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। তাঁরা প্রকল্পের বিভিন্ন নথিপত্র ও পরিকল্পনা পর্যালোচনা করেন এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা, পরিচালক (প্রশাসন) মোছাঃ কামরুন নাহার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম সুমন, কো-অর্ডিনেটর (ফিন্যান্স) মোছাঃ মায়া আখতার, এমআইএস অফিসার খাদিজা আখতার মিম সহ সংস্থার উর্দ্ধতন কর্ককর্তাবৃন্দ।

প্রিন্ট করুন